এত আলো জ্বালিয়েছ এই গগনে
কী উৎসবের লগনে॥
সব আলোটি কেমন ক'রে ফেল আমার মুখের 'পরে,
তুমি আপনি থাকো আলোর পিছনে ॥
প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে
কী উৎসবের লগনে
সব আলো তার কেমন ক'রে পড়ে তোমার মুখের 'পরে,
আমি আপনি পড়ি আলোর পিছনে ॥
এতো আলো জ্বালিয়েছ
Work
Language
et ālo jbāliẏechh ei gagne
kī utsaber lagne||
sab āloṭi keman ka're phel āmār mukher 'pare,
tumi āpni thāko ālor pichhne ||
premṭi yedin jbāli hṛdaẏ-gagne
kī utsaber lagne
sab ālo tār keman ka're par̤e tomār mukher 'pare,
āmi āpni par̤i ālor pichhne ||