Etdin ye basechhilem

এতদিন যে বসেছিলেম
Work
Language

এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
            দেখা পেলেম ফাল্গুনে॥
        বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়--
            এ কী গো বিস্ময়।
        অবাক আমি তরুণ গলার গান শুনে॥
গন্ধে উদাস হাওয়ার মতো  উড়ে তোমার উত্তরী,
    কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন্‌ আগুন ঢাকা রয়--
            এ কী গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখ কোন্‌ তূণে॥

etdin ye basechhilem path cheẏe ār kāl gune
            dekhā pelem phālgune||
        bālak bīrer beśhe tumi karle biśhbajaẏ--
            e kī go bismaẏ|
        abāk āmi taruṇ galār gān śhune||
gandhe udās hāoẏār mato  ur̤e tomār uttarī,
    karṇe tomār kṛṣhṇachūr̤ār mañjarī|
taruṇ hāsir ār̤āle kon‌ āgun ḍhākā raẏ--
            e kī go bismaẏ|
astr tomār gopan rākh kon‌ tūṇe||