এত কথা কি গো কহিতে জানে
চঞ্চল ঐ আঁখি
নীরব ভাষায় কি যে ক'য়ে যায়
ও সে মনের বনের পাখি।।
বুঝিতে পারি না ঐ আঁখির ভাষা
জলে ডুবে তবু মেটে না পিপাসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
অভিমান মাখামাখি।।
মুদিত কমলে ভ্রমরেরি প্রায়
বন্দী হইয়া কাঁদিয়া বেড়ায়
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
সুনীল আকাশে ডাকি'।।
এত কথা কি গো কহিতে জানে
Work
Language
et kathā ki go kahite jāne
chañchal ai ām̐khi
nīrab bhāṣhāẏ ki ye ka'ẏe yāẏ
o se maner baner pākhi||
bujhite pāri nā ai ām̐khir bhāṣhā
jale ḍube tabu meṭe nā pipāsā,
ādar sohāg prem bhālobāsā
abhimān mākhāmākhi||
mudit kamle bhramreri prāẏ
bandī ha̮iẏā kām̐diẏā ber̤āẏ
chāhiẏā chāhiẏā minti jānāẏ
sunīl ākāśhe ḍāki'||