এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি--
দেখাও আদর্শ মহান চরিত্র॥
শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা,
জাগায়ে রাখো মনে তব উপমা,
দেহো ধৈর্য হৃদয়ে--
সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত॥
দেখাও রজনী-দিবা বিমল বিভা,
বিতরো পুরজনে শুভ্র প্রতিভা--
নব শোভাকিরণে
করো গৃহ সুন্দর রম্য বিচিত্র।
সবে করো প্রেমদান পূরিয়া প্রাণ--
ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান।
সব বৈর হবে দূর
তোমারে বরণ করি জীবনমিত্র॥
eso he gṛhadebtā,
e bhaban puṇyaprabhābe karo pabitr|
birājo jannī, sabār jīban bhari--
dekhāo ādarśh mahān charitr||
śhikhāo karite kṣhamā, karo he kṣhamā,
jāgāẏe rākho mane tab upmā,
deho dhairy hṛdaẏe--
sukhe dukhe saṅkaṭe aṭal chitt||
dekhāo rajnī-dibā bimal bibhā,
bitro purajne śhubhr pratibhā--
nab śhobhākirṇe
karo gṛh sundar ramy bichitr|
sabe karo premdān pūriẏā prāṇ--
bhulāẏe rākho, sakhā, ātmābhimān|
sab bair habe dūr
tomāre baraṇ kari jībanamitr||