এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম।
তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা॥
আজি পরিবে বীরাঙ্গনার হাতে দৃপ্ত ললাটে, সখা,
বীরের বরণমালা।
ছিন্ন ক'রে দিবে সে তার শক্তির অভিমান,
তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা--
চরণে করিবে দান।
আজপরাবে বীরাঙ্গনা তোমার দৃপ্ত ললাটে সখা,
বীরের বরণমালা॥
এসো এসো পুরুষোত্তম
Work
Language
eso eso puruṣhottam, eso eso bīr mam|
tomār path cheẏe āchhe pradīp jbālā||
āji paribe bīrāṅganār hāte dṛpt lalāṭe, sakhā,
bīrer baraṇmālā|
chhinn ka're dibe se tār śhaktir abhimān,
tomār charṇe karibe dān ātmanibedner ḍālā--
charṇe karibe dān|
ājaprābe bīrāṅganā tomār dṛpt lalāṭe sakhā,
bīrer baraṇmālā||