এসো এসো পুরুষোত্তম,
এসে এসো বীর মম।
তোমার পথ চেয়ে
আছে প্রদীপ জ্বালা।
আজি পরিবে বীরাঙ্গনার হাতে
দৃপ্ত ললাটে, সখা,
বীরের বরণমালা।
ছিন্ন ক'রে দিবে সে তার
শক্তির অভিমান,
তোমার চরণে করিবে দান
আত্মনিবেদনের ডালা,
চরণে করিবে দান।
আজ পরাবে বীরাঙ্গনা তোমার
দৃপ্ত ললাটে সখা,
বীরের বরণমালা।
eso eso puruṣhottam,
ese eso bīr mam|
tomār path cheẏe
āchhe pradīp jbālā|
āji paribe bīrāṅganār hāte
dṛpt lalāṭe, sakhā,
bīrer baraṇmālā|
chhinn ka're dibe se tār
śhaktir abhimān,
tomār charṇe karibe dān
ātmanibedner ḍālā,
charṇe karibe dān|
āj parābe bīrāṅganā tomār
dṛpt lalāṭe sakhā,
bīrer baraṇmālā|