এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো।
আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন॥
বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মর্মরগীতে--
মঞ্জীর বাজুক রিন্-রিন্-রিন্-রিন্॥
নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী--আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্-ঝিন্-ঝিন্-ইন॥
এসো এসো ওগো
Work
Language
eso eso ogo śhyāmachhāẏāghan din, eso eso|
āno āno tab mallāramandrit bīn||
bīṇā bājuk ramki jhamki,
bijulir aṅguli nāchuk chamki chamki chamki|
nabanīpakuñjanibhṛte kiśhalaẏamarmargīte--
mañjīr bājuk rin-rin-rin-rin||
nṛtyataraṅgit taṭinī barṣhaṇanandit naṭinī--ānandit naṭinī,
chalo chalo kūl uchchhaliẏā kalo-kalo-kalo kalloliẏā|
tīre tīre bājuk andhakāre jhillir jhaṅkār jhin-jhin-jhin-in||