Eso eso he

এসো এসো হে
Work
Language

এসো এসো হে তৃষ্ণার জল,   কলকল্‌ ছলছল্‌--
ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল   কলকল্‌ ছলছল্‌॥
     এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
     এসো হে নির্মল   কলকল্‌ ছলছল্‌॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
     তাহারি সোনার তান   তোমাতে জাগায় গান,
     এসো হে উজ্জ্বল, কলকল্‌ ছলছল্‌॥
হাঁকিছে অশান্ত বায়,
'আয়, আয়, আয়।'   সে তোমায় খুঁজে যায়।
     তাহার মৃদঙ্গরবে   করতালি দিতে হবে,
     এসো হে চঞ্চল, কলকল্‌ ছলছল্‌॥
মরুদৈত্য কোন্‌ মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
     ভেঙে ফেলে দিয়ে কারা   এসো বন্ধহীন ধারা,
     এসো হে প্রবল,   কলকল্‌ ছলছল্‌॥

eso eso he tṛṣhṇār jal,   kalakal‌ chhalachhal‌--
bhed karo kaṭhiner krūr bakṣhatal   kalakal‌ chhalachhal‌||
     eso eso utsasrote gūr̤h andhakār hate
     eso he nirmal   kalakal‌ chhalachhal‌||
rabikar rahe tab pratīkṣhāẏ|
tumi ye khelār sāthi, se tomāre chāẏ|
     tāhāri sonār tān   tomāte jāgāẏ gān,
     eso he ujjbal, kalakal‌ chhalachhal‌||
hām̐kichhe aśhānt bāẏ,
'āẏ, āẏ, āẏ|'   se tomāẏ khum̐je yāẏ|
     tāhār mṛdaṅgarbe   kartāli dite habe,
     eso he chañchal, kalakal‌ chhalachhal‌||
marudaity kon‌ māẏāble
tomāre karechhe bandī pāṣhāṇaśhṛṅkhale|
     bheṅe phele diẏe kārā   eso bandhahīn dhārā,
     eso he prabal,   kalakal‌ chhalachhal‌||