এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসে আমার ঘরে॥
দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে--
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে॥
eso āmār ghare|
bāhir haẏe eso tumi ye āchh antare||
sbapanaduẏār khule eso aruṇ-āloke
mugdh e chokhe|
kṣhaṇakāler ābhās hate chirakāler tare ese āmār ghare||
duḥkhasukher dole eso, prāṇer hillole eso|
chhile āśhār arūp bāṇī phāgunabātāse
baner ākul niśhbāse--
ebār phuler praphull rūp eso buker 'pare||