এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে।
স্বপন দুয়ার খুলে এসো অরুণ-আলোকে
এসো মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে
চিরকালের তরে এসে আমার ঘরে।।
দুঃখ সুখের দোলে এসো,
প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাগুন বাতাসে
বনের আকুল নিশ্বাসে–
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের পরে।।
eso āmār ghare|
bāhir haẏe eso tumi ye āchh antare|
sbapan duẏār khule eso aruṇ-āloke
eso mugdh e chokhe|
kṣhaṇakāler ābhās hate
chirakāler tare ese āmār ghare||
duḥkh sukher dole eso,
prāṇer hillole eso|
chhile āśhār arūp bāṇī phāgun bātāse
baner ākul niśhbāse–
ebār phuler praphull rūp eso buker pare||