Esechhi go esechhi

এসেছি গো এসেছি
Work
Language

এসেছি গো এসেছি,    মন দিতে এসেছি,   যারে ভালো বেসেছি।
ফুলদলে ঢাকি মন    যাব রাখি চরণে,
পাছে    কঠিন ধরণী পায়ে বাজে।
রেখো    রেখো চরণ হৃদি-মাঝে।
নাহয়    দ'লে যাবে, প্রাণ ব্যথা পাবে--
আমি তো    ভেসেছি, অকূলে ভেসেছি॥

esechhi go esechhi,    man dite esechhi,   yāre bhālo besechhi|
phuladle ḍhāki man    yāb rākhi charṇe,
pāchhe    kaṭhin dharṇī pāẏe bāje|
rekho    rekho charaṇ hṛdi-mājhe|
nāhaẏ    da'le yābe, prāṇ byathā pābe--
āmi to    bhesechhi, akūle bhesechhi||