এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে।
কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তরে॥
পথিক, তোমায় আছে জানা, করব না গো তোমায় মানা--
যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয়মালা মাথায় প'রে॥
তবু তুমি আছ যতক্ষণ
অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন।
যখন যাবে তখন প্রাণে বিরহ মোর ভরবে গানে--
দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভ'রে॥
এনেছ ওই শিরীষ
Work
Language
enechh oi śhirīṣh bakul āmer mukul sājikhāni hāte kare|
kabe ye sab phuriẏe debe, chale yābe digantare||
pathik, tomāẏ āchhe jānā, karab nā go tomāẏ mānā--
yābār belāẏ yeẏo yeẏo bijaẏamālā māthāẏ pa're||
tabu tumi āchh yatakṣhaṇ
asīm haẏe oṭhe hiẏāẏ tomāri milan|
yakhan yābe takhan prāṇe birah mor bharbe gāne--
dūrer kathā sure bāje sakal belā byathāẏ bha're||