Emni ka'rei yaay

এমনি ক'রেই যায়
Work
Language

এমনি ক'রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না ॥
          আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
                   দেহের     বাঁধ টুটেছে--
মাথার 'পরে খুলে গেছে   আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥
          ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
                   সে যেন রে কাহার বাণী।
          কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
                   সে কোন্‌   সুরে সাধা--
বিশ্ব বলে মনের কথা,   কাজ প'ড়ে আজ থাকে থাক্‌-না॥।

emni ka'rei yāẏ yadi din yāk nā|
man ur̤echhe ur̤uk-nā re mele diẏe gāner pākh‌nā ||
          ājke āmār prāṇ phoẏārār sur chhuṭechhe,
                   deher     bām̐dh ṭuṭechhe--
māthār 'pare khule gechhe   ākāśher oi sunīl ḍhāk‌nā ||
          dharṇī āj melechhe tār hṛdaẏakhāni,
                   se yen re kāhār bāṇī|
          kaṭhin māṭi manke āji deẏ nā bādhā|
                   se kon‌   sure sādhā--
biśhb bale maner kathā,   kāj pa'r̤e āj thāke thāk‌-nā|||