Eman majaa hay naa

এমন মজা হয় না
Work
Year
Language

এমন মজা হয়না
গায়ে সোনার গয়না
বুবুমনির বিয়ে হবে
বাজবে কত বাজনা

আজকে বুবুর মুখের হাসি
কালকে বুবুর বিয়ে
বর আসবে পালকি চড়ে
বকুল তলা দিয়ে

বর আসতে দেব না
বুবুর কাছে নেব না
ও বুবু তোর বলিস
আনতে আমার খাজনা।।

eman majā haẏanā
gāẏe sonār gaẏanā
bubumnir biẏe habe
bājbe kat bājnā

ājke bubur mukher hāsi
kālke bubur biẏe
bar āsbe pālki char̤e
bakul talā diẏe

bar āste deb nā
bubur kāchhe neb nā
o bubu tor balis
ānte āmār khājnā||