Eman maanab janam aar ki habe

এমন মানব জনম আর কি হবে
Work
Language

এমন মানব জনম আর কি হবে?
মন যা কর ত্বরায় কর এই ভবে |
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তর কিছুই নাই ।
দেব দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে ।
মন যা কর ত্বরায় কর এই ভবে |

কত ভাগ্যের ফলে না জানি,
মনরে পেয়েছ এই মানব তরণী
বেয়ে যাও ত্বরায় তরী
সুধা রয় যেন ভরণা ডুবি ।

এই মানুষ হবে মাধুর্য্য ভজন,
তাইতে মানুষ রূপ গঠলো নিরঞ্জণ ||
এবার ঠকলে আনা দেখি কিনা,
অধীন লালন তাই ভাবে ।
মন যা কর ত্বরায় কর এই ভবে

eman mānab janam ār ki habe?
man yā kar tbarāẏ kar ei bhabe |
anant rūp sṛṣhṭi karlen sām̐i
śhuni mānber uttar kichhui nāi |
deb debatāgaṇ kare ārādhan
janm nite mānbe |
man yā kar tbarāẏ kar ei bhabe |

kat bhāgyer phale nā jāni,
manre peẏechh ei mānab tarṇī
beẏe yāo tbarāẏ tarī
sudhā raẏ yen bharṇā ḍubi |

ei mānuṣh habe mādhuryy bhajan,
tāite mānuṣh rūp gaṭhlo nirañjaṇ ||
ebār ṭhakle ānā dekhi kinā,
adhīn lālan tāi bhābe |
man yā kar tbarāẏ kar ei bhabe