Eman ektaa samay chhil

এমন একটা সময় ছিল
Work
Language

এমন একটা সময় ছিল
মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা
চাঁদের আলো ফোয়ারা

তোমার হাতে এই হাত ছিল
হৃদয়ে গুঞ্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার..আমার
পথ আজ চলে গেছে
দুরে কোথায় সীমাহীন অজানায়

এমন একটা হৃদয় ছিল
সুখগুলো বাস করছিল
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে

এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন তুমি অচেনা হলে

eman ekṭā samaẏ chhil
māẏābī rāt nijhum chhil
takhan ākāśhe chhil tārā
chām̐der ālo phoẏārā

tomār hāte ei hāt chhil
hṛdaẏe guñjan chalchhil
nīrbe ei man niẏechhile
ken tā phiriẏe dile

chām̐d āchhe ākāśhe
nīrabtā bātāse
sabkichhu āger mat
śhudhu tumi nei āmār sāthe
tomār..āmār
path āj chale gechhe
dure kothāẏ sīmāhīn ajānāẏ

eman ekṭā hṛdaẏ chhil
sukhgulo bās karchhil
sunipuṇ abhinaẏ kare tumi
ken āj hāriẏe gele

ei āmār pāśhe tumi chhile
man bharā bhālbāsā niẏe
takhan hṛdaẏe diẏe sār̤ā
ken tumi achenā hale