এলেম নতুন দেশে--
তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে॥
অচিন মনের ভাষা শোনাবে অপূর্ব কোন্ আশা,
বোনাবে রঙিন সুতোয় দুঃখসুখের জাল,
বাজবে প্রাণে নতুন গানের তাল--
নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে॥
নাম-না-জানা প্রিয়া
নাম-না-জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া।
যৌবনেরি নবোচ্ছ্বাসে ফাগুন মাসে
বাজবে নূপুর বনের ঘাসে।
মাতবে দখিনবায় মঞ্জরিত লবঙ্গলতায়
চঞ্চলিত এলো কেশে॥
elem natun deśhe--
talāẏ gel bhagn tarī, kūle elem bhese||
achin maner bhāṣhā śhonābe apūrb kon āśhā,
bonābe raṅin sutoẏ duḥkhasukher jāl,
bājbe prāṇe natun gāner tāl--
natun bedanāẏ phirab kem̐de hese||
nām-nā-jānā priẏā
nām-nā-jānā phuler mālā niẏā hiẏāẏ debe hiẏā|
yaubneri nabochchhbāse phāgun māse
bājbe nūpur baner ghāse|
mātbe dakhinabāẏ mañjarit labaṅgalatāẏ
chañchalit elo keśhe||