পুরুষ: এলে তুমি কে, কে ওগো
তরুণা অরুণা করুণা সল চোখে।
স্ত্রী: আমি তব মনের বনের পথে
ঝিরি ঝিরি গিরি-নির্ঝরিণী
আমি যৌবন-উন্মনা হরিণী মানসলোকে।।
পুরুষ: ভেসে যাওয়া মেঘের সজল ছায়া
ক্ষণিক মায়া তুমি প্রিয়া
স্বপনে আসি' বাজায়ে বাঁশি স্বপনে যাও মিশাইয়া।
স্ত্রী: বাহুর বাঁধনে দিই না ধরা-
আমি স্বপন-স্বয়ম্বরা
সঙ্গীতে জাগাই ইঙ্গিতে ফোটাই
তোমার প্রেমের যুঁই-কোরকে।
পুরুষ: আধেক প্রকাশ স্ত্রী: আধেক গোপন
পুরুষ: আধো জাগরণ স্ত্রী: আধেক স্বপন
উভয়ে:খেলিব খেলা ছায়া-আলোকে।।
এলে তুমি কে কে ওগো
Work
Language
puruṣh: ele tumi ke, ke ogo
taruṇā aruṇā karuṇā sal chokhe|
strī: āmi tab maner baner pathe
jhiri jhiri giri-nirjhariṇī
āmi yauban-unmanā hariṇī mānasloke||
puruṣh: bhese yāoẏā megher sajal chhāẏā
kṣhaṇik māẏā tumi priẏā
sbapne āsi' bājāẏe bām̐śhi sbapne yāo miśhāiẏā|
strī: bāhur bām̐dhne dii nā dharā-
āmi sbapan-sbaẏambarā
saṅgīte jāgāi iṅgite phoṭāi
tomār premer yum̐i-korke|
puruṣh: ādhek prakāśh strī: ādhek gopan
puruṣh: ādho jāgraṇ strī: ādhek sbapan
ubhaẏe:khelib khelā chhāẏā-āloke||