Ele ramajaaneri chaamd ebaar duniyaadaari bhela

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
Language

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।।
      এই একমাস রোজা রেখে
      পরহেজ থাক গুনাহ থেকে
কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।।
বন্দী রহে এই মাসে শয়তান মালাউন
(তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ।
      ভোগ বিলাসে মাখলি যে পাঁক
      রমজানে তা হবে রে সাফ
এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।।

eleা ramajāneri chām̐d ebār duniẏādāri bheাla
sārā baraṣh chhili gāphel ebār ām̐khi kheাla||
      ei ekmās reাjā rekhe
      parhej thāk gunāh theke
kiẏāmter niẏāmat teাra jhuli bhare teাla||
bandī rahe ei māse śhaẏatān mālāun
(tār) ei māse yā karbi saoẏāb darjā hājār guṇ|
      bheাga bilāse mākhli ye pām̐k
      ramjāne tā habe re sāph
ephtāre teাra kar re sāmān āllā rasul beাla||