Ektuku chhomoyaa laage

একটুকু ছোঁওয়া লাগে
Work
Language

একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি--
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
          কিছু পলাশের নেশা,   কিছু বা চাঁপায় মেশা,
          তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।
          যেটুকু যায় রে দূরে   ভাবনা কাঁপায় সুরে,
          তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥

ekṭuku chhom̐oẏā lāge, ekṭuku kathā śhuni--
tāi diẏe mane mane rachi mam phālgunī|
          kichhu palāśher neśhā,   kichhu bā chām̐pāẏ meśhā,
          tāi diẏe sure sure raṅe rase jāl buni||
yeṭuku kāchhete āse kṣhaṇiker phām̐ke phām̐ke
chakit maner koṇe sbapner chhabi ām̐ke|
          yeṭuku yāẏ re dūre   bhābnā kām̐pāẏ sure,
          tāi niẏe yāẏ belā nūpurer tāl guni||