একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ॥
ঘন শ্রাবণমেঘের মতো রসের ভারে নম্র নত
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক্ তব ভবনদ্বারে ॥
নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে।
হংস যেমন মানসযাত্রী তেমনি সারা দিবসরাত্রি
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে ॥
ekṭi namaskāre, prabhu, ekṭi namaskāre
sakal deh luṭiẏe par̤uk tomār e saṁsāre ||
ghan śhrābaṇamegher mato raser bhāre namr nat
ekṭi namaskāre, prabhu, ekṭi namaskāre
samast man par̤iẏā thāk tab bhabanadbāre ||
nānā surer ākul dhārā miliẏe diẏe ātmahārā
ekṭi namaskāre, prabhu, ekṭi namaskāre
samast gān samāpt hok nīrab pārābāre|
haṁs yeman mānasayātrī temni sārā dibasarātri
ekṭi namaskāre, prabhu, ekṭi namaskāre
samast prāṇ ur̤e chaluk mahāmraṇ-pāre ||