একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ী শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
কই তার ছোট্ট আপন
ভালোবাসার নিবিড় বাঁধন
ভেসে গেল ছবি গুলো
জানে না জীবন সে চেনে না
মরূময় তপ্ত বুকে
মরিচিকার মিছে আশায়
ছুটে গিয়ে দেখতে পেল
হায় হায় হায় হায়
চারিদিকে সব শকুনের দল
অপেক্ষায় মাথার উপর
নৃশংস দৃষ্টি দিয়ে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
শকুন যদি হতো শান্তির পায়রা
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
নেকড়ে যদি হতো হরিণীর অঞ্জন
তবুও ধরে নেকড়ের দল
তবুও ধরে শকুনের দল
জীবনে নামে কাল-বৈশাখ
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
ekṭi chhele hām̐ṭchhe ekā
jharnā dhoẏā chhoṭṭ pathe
bṛṣhṭi bhejā hālkā rode
jāne nā jīban kāke bale
pāhār̤ī śhyāmal chhāẏāẏ
jīban tār sbapne gherā
kottheke ek jhar̤o hāoẏā
ese niẏe gel tāke
chāridike sab nekr̤er dal
ākr̤e dhare śhakt kare
kutsit sab garjane
bheṅge deẏ
bheṅge deẏ sbapn
ka̮i tār chhoṭṭ āpan
bhālobāsār nibir̤ bām̐dhan
bhese gel chhabi gulo
jāne nā jīban se chene nā
marūmaẏ tapt buke
marichikār michhe āśhāẏ
chhuṭe giẏe dekhte pel
hāẏ hāẏ hāẏ hāẏ
chāridike sab śhakuner dal
apekṣhāẏ māthār upar
nṛśhaṁs dṛṣhṭi diẏe
bheṅge deẏ
bheṅge deẏ sbapn
athach kat sundar hate pārto e jīban
śhakun yadi hato śhāntir pāẏarā
athach kat sundar hate pārto e jīban
nekr̤e yadi hato hariṇīr añjan
tabuo dhare nekr̤er dal
tabuo dhare śhakuner dal
jībne nāme kāl-baiśhākh
bheṅge deẏ
bheṅge deẏ sbapn