Eklaa ba'se hero

একলা ব'সে হেরো
Work
Language

একলা ব'সে হেরো তোমার ছবি    এঁকেছি আজ বাসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি মধুলোভী   মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া ॥
সমুখ-পানে বালুতটের তলে    শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে   উঠিছে স্পন্দিয়া ॥
মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি    ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে,
প্রজাপতির দল যেখানে জুটি    রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গনে।
তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরী গোলকচাঁপা একটি দুটি করি
পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি    তোমারে নন্দিয়া ॥
ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে    দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি,
আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।
বনের পথে কে যায় চলি দূরে-- বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে    ফিরিছে ক্রন্দিয়া ॥

eklā ba'se hero tomār chhabi    em̐kechhi āj bāsantī raṅ diẏā|
khom̐pār phule ekṭi madhulobhī   maumāchhi oi guñjare bandiẏā ||
samukh-pāne bālutṭer tale    śhīrṇ nadī śhrāntadhārāẏ chale,
beṇuchchhāẏā tomār chelāñchale   uṭhichhe spandiẏā ||
magn tomār snigdh naẏan duṭi    chhāẏāẏ chhann araṇy-aṅgane,
prajāptir dal yekhāne juṭi    raṅ chhar̤ālo praphull raṅgane|
tapt hāoẏāẏ śhithilamañjarī golakchām̐pā ekṭi duṭi kari
pāẏer kāchhe par̤chhe jhari jhari    tomāre nandiẏā ||
ghāṭer dhāre kampit jhāuśhākhe    doẏel dole saṅgīte chañchali,
ākāśh ḍhāle pātār phām̐ke phām̐ke tomār kole subarṇ-añjali|
baner pathe ke yāẏ chali dūre-- bām̐śhir byathā pichhan-pherā sure
tomāẏ ghire hāoẏāẏ ghure ghure    phirichhe krandiẏā ||