Eklaa ba'se eke

একলা ব'সে একে
Work
Language

একলা ব'সে একে একে অন্যমনে   পদ্মের দল ভাসাও জলে অকারণে।
হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে   ও যে আমি এনেছিলেম আপনি তুলে,
              রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে   অকারণে--
              কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে   অন্যমনে॥
              দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে
              তোমার হাতে ছিঁড়ে হারিয়ে যাবে।
              সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়
              এমনি তোমার আলস-ভরা অবহেলায়
     হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায়   অকারণে--
     চোখের জলের লাগবে আভাস নয়নকোণে   অন্যমনে॥

eklā ba'se eke eke anyamne   padmer dal bhāsāo jale akārṇe|
hāẏ re, bujhi kakhan tumi gechh bhule   o ye āmi enechhilem āpni tule,
              rekhechhilem prabhāte oi charaṇmūle   akārṇe--
              kakhan tule nile hāte yābār kṣhaṇe   anyamne||
              diner pare dinguli mor emni bhābe
              tomār hāte chhim̐r̤e hāriẏe yābe|
              sabguli ei śheṣh habe yei tomār khelāẏ
              emni tomār ālas-bharā abahelāẏ
     haẏato takhan bājbe byathā sandhebelāẏ   akārṇe--
     chokher jaler lāgbe ābhās naẏankoṇe   anyamne||