একি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না যে॥
কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ
আপন ভুবন-মাঝে॥
বুঝতে নারি বনের বীণা তোমার প্রসাদ পাবে কিনা,
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে॥
কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী।
রিক্তপাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে--
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে॥
eki māẏā, lukāo kāẏā jīrṇ śhīter sāje|
āmār saẏ nā, saẏ nā, saẏ nā prāṇe, kichhute saẏ nā ye||
kṛpaṇ haẏe he mahārāj, ra̮ibe ki āj
āpan bhuban-mājhe||
bujhte nāri baner bīṇā tomār prasād pābe kinā,
himer hāoẏāẏ gagan-bharā byākul rodan bāje||
ken marur pāre kāṭāo belā raser kāṇḍārī|
lukiẏe āchhe kothāẏ tomār rūper bhāṇḍārī|
riktapātā śhuṣhk śhākhe kokil tomār ka̮i go ḍāke--
śhūny sabhā, maun bāṇī, āmrā mari lāje||