এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি--
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি॥
শুনেছি মুরতি কালো তারে না দেখা ভালো।
সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি॥
শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে।
সে অবধি, সই, ভয়ে ভয়ে রই-- আঁখি মেলিতে ভেবে সারা হই।
কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়--
সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি॥
ekhno tāre chokhe dekhi ni, śhudhu bām̐śhi śhunechhi--
man prāṇ yāhā chhil diẏe phelechhi||
śhunechhi murti kālo tāre nā dekhā bhālo|
sakhī, balo āmi jal ānite yamunāẏ yāb ki||
śhudhu sbapne esechhil se, naẏankoṇe hesechhil se|
se abdhi, sa̮i, bhaẏe bhaẏe ra̮i-- ām̐khi melite bhebe sārā ha̮i|
kānanapthe ye khuśhi se yāẏ, kadamatle ye khuśhi se chāẏ--
sakhī, balo āmi ām̐khi tule kāro pāne chāb ki||