Ekhanei shukh chilo ekdin

Language

Ekhanei Shukh Chilo Ekdin
Shayan

ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল

ওখানেই সুখ ছিলো একদিন

দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে

জড়িয়ে সুখ ছিলো একদিন

একটাই ভাঙা এ্যাশট্রে

ওটাতে'ও সুখ ছিলো একদিন

সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে

কি দারুণ সুখ ছিলো একদিন

আজ চলছেনা, ভালো লাগছেনা

দু'জনার পাশাপাশি বনছেনা

তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো

এখানেই সুখ ছিলো একদিন

এই তো সেই নড়বড়ে

আমাদের সেই ছোট্ট খাট

এখানেই উত্তাল সঙ্গমে

কেটেছে কত কত রাত

ভাঁজ করা আছে নীল মশারি

শত ছিদ্রে সাজানো সে বাসর

মেঝেতে শুয়ে আছে একজন

বিছানায় অতৃপ্ত সে চাদর

আজ খেলা শেষ, আর জমছেনা

দু'জনার পাশাপাশি বনছেনা

আছে দু'জনার শুধু নীরবতা

তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্

শার্টের ছেঁড়া বোতামে

কি দারুণ সুখ ছিলো একদিন

দেয়ালের ফাটলের ওই নকশাতে

কি দারুণ সুখ ছিলো একদিন

ওষুধের ওই বাক্সটা

অসুখেও কত সুখী ছিলো একদিন

কুঁচকানো ওই মলিন পর্দাটা

সুখী ছন্দে দুলেছিলো একদিন

জানালার ভাঙা কাঁচটা-তে

দরজার বেয়াড়া হুড়কো-তে

বিকেলের কলিং-বেলে

কি দারুণ সুখ ছিলো একদিন

এখানেই এখানেই এখানেই সুখ ছিলো একদিন

চন্দন কাঠের বুকশেলফ্ -এ

আজো আছে তোমার জীবনানন্দ

কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র

শুধু কেটে গেছে জীবনের ছন্দ

দেয়ালের ফ্রেমে আজো বন্দী

দু'জনার এক চোখে দেখা স্বপ্ন

ওরা হাসছে, তবু হাসছে

জানেনা আসছে ভাঙনের লগ্ন

আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি

তাই অবশেষে মুক্তির চুক্তি

তবু শেষবার তুমি ভেবে দ্যাখো

এখানেই সুখ ছিলো একদিন

Ekhanei Shukh Chhilo Ekdin
Shayan

oi dyākho, chhar̤āno syānḍel

okhānei sukh chhilo ekdin

deẏāler jhulant mākar̤sār jāle

jar̤iẏe sukh chhilo ekdin

ekaṭāi bhāṅā e্yāśhaṭre

oṭāte'o sukh chhilo ekdin

sārā rāt kal theke pānir ṭip ṭip śhabde

ki dāruṇ sukh chhilo ekdin

āj chalchhenā, bhālo lāgchhenā

du'janār pāśhāpāśhi banchhenā

tabu śheṣh bār tumi bhebe dyākho

ekhānei sukh chhilo ekdin

ei to sei nar̤abr̤e

āmāder sei chhoṭṭ khāṭ

ekhānei uttāl saṅgame

keṭechhe kat kat rāt

bhām̐j karā āchhe nīl maśhāri

śhat chhidre sājāno se bāsar

mejhete śhuẏe āchhe ekjan

bichhānāẏ atṛpt se chādar

āj khelā śheṣh, ār jamchhenā

du'janār pāśhāpāśhi banchhenā

āchhe du'janār śhudhu nīrabtā

tabu kal theke pāni par̤chhe ṭip ṭip

śhārṭer chhem̐r̤ā botāme

ki dāruṇ sukh chhilo ekdin

deẏāler phāṭler oi nakśhāte

ki dāruṇ sukh chhilo ekdin

oṣhudher oi bāksaṭā

asukheo kat sukhī chhilo ekdin

kum̐chkāno oi malin pardāṭā

sukhī chhande dulechhilo ekdin

jānālār bhāṅā kām̐chṭā-te

darjār beẏār̤ā hur̤ko-te

bikeler kaliṁ-bele

ki dāruṇ sukh chhilo ekdin

ekhānei ekhānei ekhānei sukh chhilo ekdin

chandan kāṭher bukaśhelaph -e

ājo āchhe tomār jībanānand

kām̐dhe kām̐dh miliẏe rabīndr

śhudhu keṭe gechhe jībner chhand

deẏāler phreme ājo bandī

du'janār ek chokhe dekhā sbapn

orā hāschhe, tabu hāschhe

jānenā āschhe bhāṅner lagn

āj ei ṭhom̐ṭe nei sei tṛpti

tāi abśheṣhe muktir chukti

tabu śheṣhbār tumi bhebe dyākho

ekhānei sukh chhilo ekdin