এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘরে
তোমার পায়ের আওয়াজ শুনি
যেনো তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে ।।
এই রাত সেই রাত
কেটে গেছে কতো রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কতোনা স্মৃতি
বন্দী মনের কারাগারে-
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে ।।
এই প্রান এই মন
কেঁদে বলে সারাক্ষন
ভুলে গিয়ে আছ তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালবাসা
একা বেদনারই চরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে ।।
এখনো মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘরে
তোমার পায়ের আওয়াজ শুনি
যেনো তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে ।।
ekhanao mājhe mājhe
mājh rāte ghumer ghare
tomār pāẏer āoẏāj śhuni
yeno tumi esechho phire
tumi chale gechho anek dūre
ei maner āṅinā chher̤e ||
ei rāt sei rāt
keṭe gechhe kato rāt
kaṣhṭer hāoẏā buke niẏe
ār par̤e āchhe katonā smṛti
bandī maner kārāgāre-
tumi chale gechho anek dūre
ei maner āṅinā chher̤e ||
ei prān ei man
kem̐de bale sārākṣhan
bhule giẏe āchh tumi sukhe
āmi kāṭāi prahar ār bhālbāsā
ekā bedanāra̮i chare
tumi chale gechho anek dūre
ei maner āṅinā chher̤e ||
ekhno mājhe mājhe
mājh rāte ghumer ghare
tomār pāẏer āoẏāj śhuni
yeno tumi esechho phire
tumi chale gechho anek dūre
ei maner āṅinā chher̤e ||