Ekhan anek raat

এখন অনেক রাত
Year
Language

এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত, আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে ডলছি কেমন নেশায়।

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ।
আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।

তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে।
জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে।

ekhan anek rāt,
tomār kām̐dhe āmār niḥśhbās,
āmi bem̐che āchhi tomār bhālobāsāẏ|
chhum̐ẏe dile hāt, āmār bṛddh buke tomār māthā chepe dhare ḍalchhi keman neśhāẏ|

ken ye asaṁkoche andh gāner kali,
pākhār bleḍ-er tāle sojāsuji kathā bali|
āmi bhābte pārini, tumi buker bhetar phāṭchho āmār śharīr jur̤e tomār premer bīj|
āmi thāmte pārini, tomār gāle naram duḥkh āmār duhāt diẏe muchhte dio plij|

tomār gāner sur āmār pakeṭ bharā satyi mithye rekhe dilām tomār byāger nīle|
jāni tarke bahudūr, tāo āmāẏ tumi ām̐kr̤e dharo, āmār bhetar bār̤chheা tile tile|