একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
রাজার দোহাই দিয়ে
এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি,
মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি–
ঘাতক সৈন্যে ডাকি
‘মারো মারো’ ওঠে হাঁকি ।
গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর–
মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর !
এ পানপাত্র নিদারুণ বিষে ভরা
দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।।
ekdin yārā merechhil tām̐re giẏe
rājār dohāi diẏe
e yuge tārāi janm niẏechhe āji,
mandire tārā esechhe bhakt sāji–
ghātak sainye ḍāki
‘māro māro’ oṭhe hām̐ki |
garjane miśhe pūjāmantrer sbar–
mānabaputr tībr byathāẏ kahen, he īśhbar !
e pānapātr nidāruṇ biṣhe bharā
dūre phele dāo, dūre phele dāo tbarā ||