একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা
পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা।।
কণ্ঠে পরি অশ্রুজল ভরিল নয়নে,
বক্ষে লয়ে চুমিনু তার স্নিগ্ধ বয়নে।।
কহিনু তারে, ‘অন্ধকারে দাঁড়ায়ে রমণী,
কী ধন তুমি করিছ দান না জানো আপনি।
পুষ্পসম অন্ধ তুমি অন্ধ বালিকা,
দেখ নি নিজে মোহন কী যে তোমার মালিকা।’
ekdā prāte kuñjatle andh bālikā
patrapuṭe āniẏā dil puṣhpamālikā||
kaṇṭhe pari aśhrujal bharil naẏane,
bakṣhe laẏe chuminu tār snigdh baẏane||
kahinu tāre, ‘andhakāre dām̐r̤āẏe ramṇī,
kī dhan tumi karichh dān nā jāno āpni|
puṣhpasam andh tumi andh bālikā,
dekh ni nije mohan kī ye tomār mālikā|’