একবার তোরা মা বলিয়া ডাক্ , জগতজনের শ্রবণ জুড়াক,
হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক— মুখ তুলে আজি চাহো রে ।।
দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি—
প্রভাতগগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহো রে ।।
বিশ কোটি কন্ঠে মা ব'লে ডাকিলে রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে,
বিশ কোটি ছেলে মায়েরে ঘেরিলে দশ দিক সুখে হাসিবে ।
সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন
এ নহে কাহিনী, এ নহে স্বপন— আসিবে সে দিন আসিবে ।।
আপনার মায়ে মা বলে ডাকিলে, আপনার ভায়ে হৃদয়ে রাখিলে,
সব পাপ তাপ দূরে যায় চলে পুণ্য প্রেমের বাতাসে ।
সেথায় বিরাজে দেব-আশীর্বাদ— না থাকে কলহ, না থাকে বিষাদ—
ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ— বিমল প্রতিভা বিকাশে ।।
ekbār torā mā baliẏā ḍāk , jagatajner śhrabaṇ jur̤āk,
himādripāṣhāṇ kem̐de gale yāk— mukh tule āji chāho re ||
dām̐r̤ā dekhi torā ātmapar bhuli, hṛdaẏe hṛdaẏe chhuṭuk bijuli—
prabhātagagne koṭi śhir tuli nirbhaẏe āji gāho re ||
biśh koṭi kanṭhe mā ba'le ḍākile romāñch uṭhibe anant nikhile,
biśh koṭi chhele māẏere gherile daśh dik sukhe hāsibe |
sedin prabhāte nūtan tapan nūtan jīban karibe bapan
e nahe kāhinī, e nahe sbapan— āsibe se din āsibe ||
āpnār māẏe mā bale ḍākile, āpnār bhāẏe hṛdaẏe rākhile,
sab pāp tāp dūre yāẏ chale puṇy premer bātāse |
sethāẏ birāje deb-āśhīrbād— nā thāke kalah, nā thāke biṣhād—
ghuche apmān, jege oṭhe prāṇ— bimal pratibhā bikāśhe ||