Ekbaar balo, sakhee,

একবার বলো, সখী,
Work
Language

একবার বলো, সখী, ভালোবাস মোরে--
রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে।
সখী, ছেলেবেলা হতে   সংসারের পথে পথে
মিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়।
পারি নে, পারি নে আর-- এসেছি তোমার দ্বার--
একবার বলো, সখী, দিবে কি আশ্রয়।
সহেছি ছলনা এত, ভয় হয় তাই
সত্যকার সুখ বুঝি এ কপালে নাই।
বহুদিন ঘুমঘোরে         ডুবায়ে রাখিয়া মোরে
অবশেষে জাগায়ো না নিদারুণ ঘায়।
ভালোবেসে থাকো যদি লও লও এই হৃদি-
ভগ্ন চূর্ণ দগ্ধ এই হৃদয় আমার
এ হৃদয় চাও যদি লও উপহার॥

ekbār balo, sakhī, bhālobās more--
rekho nā pheliẏā ār sandeher ghore|
sakhī, chhelebelā hate   saṁsārer pathe pathe
mithyā marīchikā laẏe yepechhi samaẏ|
pāri ne, pāri ne ār-- esechhi tomār dbār--
ekbār balo, sakhī, dibe ki āśhraẏ|
sahechhi chhalnā et, bhaẏ haẏ tāi
satyakār sukh bujhi e kapāle nāi|
bahudin ghumghore         ḍubāẏe rākhiẏā more
abśheṣhe jāgāẏo nā nidāruṇ ghāẏ|
bhālobese thāko yadi lao lao ei hṛdi-
bhagn chūrṇ dagdh ei hṛdaẏ āmār
e hṛdaẏ chāo yadi lao uphār||