এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন—
বন্দে মাতরম্ ।।
আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়—
বন্দে মাতরম্ ।।
আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়,
অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায় ।
টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন—
বন্দে মাতরম্ ।।
ek sūtre bām̐dhiẏāchhi sahasraṭi man,
ek kārye sam̐piẏāchhi sahasr jīban—
bande mātaram ||
āsuk sahasr bādhā, bādhuk pralaẏ,
āmrā sahasr prāṇ rahib nirbhaẏ—
bande mātaram ||
āmrā ḍarāib nā jhaṭikā-jhañjhāẏ,
ayut taraṅg bakṣhe sahib-helāẏ |
ṭuṭe to ṭuṭuk ei naśhbar jīban,
tabu nā chhim̐r̤ibe kabhu e dṛr̤h bandhan—
bande mātaram ||