এক জীবনে দুইবার মরা
মরিবো সাঁই কেমনে
প্রেমের মরা মরলাম জনমে (দয়াল) ॥
রঙ্গখেলার দুনিয়াটা
প্রেমের হাট-বাজার (দয়াল)
কেহ করে প্রেমের সওদা
কেহ হাহাকার (দয়াল)।
আমি কাঙ্গাল প্রেমে মরা
মরলাম রসিক বিহনে ॥
প্রেম সাগরের পারঘাটাতে
আমি অধম মাঝি (দয়াল)
কতো প্রেমিক আসে আর যায়
আমার রসিক খুঁজি (দয়াল)।
আমি কাঙ্গাল প্রেমে মরা
মরলাম রসিক বিহনে ॥
ek jībne duibār marā
maribo sām̐i kemne
premer marā marlām janme (daẏāl) ||
raṅgakhelār duniẏāṭā
premer hāṭ-bājār (daẏāl)
keh kare premer saodā
keh hāhākār (daẏāl)|
āmi kāṅgāl preme marā
marlām rasik bihne ||
prem sāgrer pāraghāṭāte
āmi adham mājhi (daẏāl)
kato premik āse ār yāẏ
āmār rasik khum̐ji (daẏāl)|
āmi kāṅgāl preme marā
marlām rasik bihne ||