এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার।
ও যে ভেঙেছে তোর দ্বার॥
আসে নি ও ভিক্ষা নিতে, না না না-- লড়াই করে নেবে জিতে
পরানটি তোমার ॥
মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে,
ও যে আসছে বীরের সাজে।
আধেক নিয়ে ফিরবে না রে, না না না-- যা আছে সব একেবারে
করবে অধিকার ॥
এক হাতে ওর কৃপাণ
Work
Language
ek hāte or kṛpāṇ āchhe, ār-ek hāte hār|
o ye bheṅechhe tor dbār||
āse ni o bhikṣhā nite, nā nā nā-- lar̤āi kare nebe jite
parānṭi tomār ||
maraṇera̮i path diẏe oi āschhe jīban-mājhe,
o ye āschhe bīrer sāje|
ādhek niẏe phirbe nā re, nā nā nā-- yā āchhe sab ekebāre
karbe adhikār ||