Ek dhoroner bidroho holo kobita

Language

এক ধরণের বিদ্রোহ হল কবিতা
এক ধরনের বিদ্রোহ হল গান
পৃথিবীর যত ফয়দা লোটার যন্ত্র
করে দিতে চাই ভেঙেচুরে খান খান৷৷

এক ধরনের বিদ্রোহ হল সৃষ্টি
এক ধরণের বিদ্রোহ আনে প্রাণ৷
নিষ্পাণ এই সর্বংসহা রাজ্যে
অন্তর্ঘাতি আমাদের এই গান৷৷

এক ধরণের বিদ্রোহ ভালবাসা
এক ধরনের বিদ্রোহ হল দাবী
উগ্র প্রেমের ছুরিতে দিচ্ছি শান
দখল করব জীবনের মৃগনাভি৷

শরীরে চলছে কামনার বিদ্রোহ
গেরিলার মত নির্ভীক তার চোখ
আমার স্পর্ধা তোমারই জীবনমুখি
আমার লড়াই এবার তোমার হোক৷

এক ধরণের বিদ্রোহ হল চৈত্র
বিদ্রোহে পড়ে দমকা চৈতি হাওয়া
নাচে বিদ্রোহে কালবৈশাখী ঝড়
তুফানে ওড়ায় মুমূর্ষু চাওয়া-পাওয়া৷

পরিবর্তন চাওয়াটাই বিদ্রোহ
ধ্বংসের দাবী সৃষ্টিতে উদ্বেল
কামনায় আজ আগুন লেগেছে দেখ,
ভাবনায় ফাটে মলোটভ ককটেল৷৷

ek dharṇer bidroh hal kabitā
ek dharner bidroh hal gān
pṛthibīr yat phaẏadā loṭār yantr
kare dite chāi bheṅechure khān khān৷৷

ek dharner bidroh hal sṛṣhṭi
ek dharṇer bidroh āne prāṇ৷
niṣhpāṇ ei sarbaṁshā rājye
antarghāti āmāder ei gān৷৷

ek dharṇer bidroh bhālbāsā
ek dharner bidroh hal dābī
ugr premer chhurite dichchhi śhān
dakhal karab jībner mṛgnābhi৷

śharīre chalchhe kāmnār bidroh
gerilār mat nirbhīk tār chokh
āmār spardhā tomāra̮i jībanmukhi
āmār lar̤āi ebār tomār hok৷

ek dharṇer bidroh hal chaitr
bidrohe par̤e damkā chaiti hāoẏā
nāche bidrohe kālabaiśhākhī jhar̤
tuphāne or̤āẏ mumūrṣhu chāoẏā-pāoẏā৷

paribartan chāoẏāṭāi bidroh
dhbaṁser dābī sṛṣhṭite udbel
kāmanāẏ āj āgun legechhe dekh,
bhābanāẏ phāṭe maloṭabh kakṭel৷৷