Ei to tomaar

এই তো তোমার
Work
Language

এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে--
কোথায় ব'সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে ॥
     তৃণের সারি তুলছে মাথা,   তরুর শাখে শ্যামল পাতা--
     আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুল ফলে ॥
     সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
     আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে।
     আশা তৃষা আমার যত  ঘুরে বেড়ায় কোথায় কত--
মোর জীবনের রাখাল ওগো  ডাক দেবে কি সন্ধ্যা হলে?।

ei to tomār ālokdhenu sūry tārā dale dale--
kothāẏ ba'se bājāo beṇu, charāo mahāgaganatle ||
     tṛṇer sāri tulchhe māthā,   tarur śhākhe śhyāmal pātā--
     āloẏ-charā dhenu erā bhir̤ karechhe phul phale ||
     sakālbelā dūre dūre ur̤iẏe dhūli kothāẏ chhoṭe,
     ām̐dhār hale sām̐jer sure phiriẏe ān āpan goṭhe|
     āśhā tṛṣhā āmār yat  ghure ber̤āẏ kothāẏ kat--
mor jībner rākhāl ogo  ḍāk debe ki sandhyā hale?|