Ei shraabner buker

এই শ্রাবণের বুকের
Work
Language

এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে।
সেই আগুনের   কালোরূপ যে   আমার চোখের 'পরে নাচে॥
ও তার   শিখার জটা ছড়িয়ে পড়ে   দিক হতে ওই দিগন্তরে,
তার   কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্‌ মাঠের পারে।
ওরে,   সেই আগুনের পুলক ফুটে   কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥

ei śhrābṇer buker bhitar āgun āchhe|
sei āguner   kālorūp ye   āmār chokher 'pare nāche||
o tār   śhikhār jaṭā chhar̤iẏe par̤e   dik hate oi digantare,
tār   kālo ābhār kām̐pan dekho tālabner oi gāchhe gāchhe||
bādal-hāoẏā pāgal hal sei āguner huhuṅkāre|
dundubhi tār bājiẏe ber̤āẏ māṭh hate kon‌ māṭher pāre|
ore,   sei āguner pulak phuṭe   kadambaban raṅiẏe uṭhe,
sei āguner beg lāge āj āmār gāner pākhār pāchhe||