এইশিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল।।
তোদেরবন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন–ভয়।
এইবাঁধন প’রেই বাঁধন–ভয়কে কর্ব মোরা জয়,
এইশিকল– বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল।।
তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ভয় দেখিয়েই ক’র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস
সেই ভয় দেখানো ভূতের মোরা ক’র্বো সর্বনাশ,
এবারআন্বো মাভৈঃ বিজয়–মন্ত্র বল–হীনের বল।।
তোমরাভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়;
সেইভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্ব বরাভয়,
প’রেফাঁসি আন্ব হাসি মৃত্যু–জয়ের ফল।।
ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল–ঝঞ্ঝনা,
এ যেমুক্তি–পথের অগ্রদূতের চরণ–বন্দনা!
এইলাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,
মোদেরঅশ্রু দিয়েই জ্ব’লবে দেশে আবার বজ্রানল।।
eiśhikal parā chhal moder e śhikal-parā chhal|
ei śhikal parei śhikal toder karab re bikal||
toderabandh kārāẏ āsā moder bandī hate naẏ,
ore kṣhaẏ karte āsā moder sabār bām̐dhan–bhaẏ|
eibām̐dhan pa’rei bām̐dhan–bhaẏake karba morā jaẏ,
eiśhikal– bām̐dhā pā naẏ e śhikal bhāṅā kal||
tomār bandh gharer bandhanīte karchha biśhb grās,
ār bhaẏ dekhiẏei ka’rbe bhābachh bidhir śhakti hrās
sei bhaẏ dekhāno bhūter morā ka’rbo sarbanāśh,
ebāraānbo mābhaiḥ bijaẏ–mantr bal–hīner bal||
tomarābhaẏ dekhiẏe karchha śhāsan jaẏ dekhiẏe naẏ;
seibhaẏer ṭum̐ṭi dharba ṭipe karba tāre laẏ|
morā āpni ma’re marār deśhe ānba barābhaẏ,
pa’rephām̐si ānba hāsi mṛtyu–jaẏer phal||
ore krandan naẏ bandhan ei śhikal–jhañjhanā,
e yemukti–pather agradūter charaṇ–bandanā!
eilāñchhiterāi atyāchārke hānchhe lāñchhanā,
moderaaśhru diẏei jba’labe deśhe ābār bajrānal||