Ei shahre aami ye ek natun pherioyaalaa

এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
Year
Language

এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
হরেক রকম সওদা নিয়ে ঘুরি সারাবেলা, ফেরিওয়ালা।

আয়না আছে চিরুনী আছে নেবে যদি এসো কাছে।
আয়না আছে চিরুনী আছেআছে কাঁচের চুড়ি
স্লো পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি
আরো আছে চুলের ফিতা রঙ্গিন মতির মালা, ফেরিওয়ালা।।

চার চাকাতে ভাগ্য বেধে বুঝে নিলাম ভাই
সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই।
ভাই বন্ধু সবাই শোন মিছে এতো ভাবছ কেন
ভাই বন্ধু সবাই শোন শোন খোকা খুকি

সস্তা দামে কিনবে যদি এসো গরীব দুখী
সবার মখে হাসি দেখে ভুলবো মনের জ্বালা,ফেরিওয়ালা।।

ei śhahre āmi ye ek natun pherioẏālā
harek rakam saodā niẏe ghuri sārābelā, pherioẏālā|

āẏanā āchhe chirunī āchhe nebe yadi eso kāchhe|
āẏanā āchhe chirunī āchheāchhe kām̐cher chur̤i
slo pāuḍār āltā sābān milbe nā tār jur̤i
āro āchhe chuler phitā raṅgin matir mālā, pherioẏālā||

chār chākāte bhāgy bedhe bujhe nilām bhāi
sab jiniser mūly āchhe mānuṣher dām nāi|
bhāi bandhu sabāi śhon michhe eto bhābachh ken
bhāi bandhu sabāi śhon śhon khokā khuki

sastā dāme kinbe yadi eso garīb dukhī
sabār makhe hāsi dekhe bhulbo maner jbālā,pherioẏālā||