এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে০
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে।।
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবেনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে পাখির গানে
কত না আশা রয় অগোচরে।।
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।
দীপের কথা ধূপের ব্যথা।
স্মরণ করো কোন অবসরে।।
ei pṛthibīr pare
kat phul phoṭe ār jhare0
se kathā ki kondin
kakhno kāro mane par̤e||
tabuo to phoṭe phul
pākhi gān gāẏ|
bhābenā to keu tāre
chāẏ ki nā chāẏ|
phuler prāṇe pākhir gāne
kat nā āśhā raẏ agochre||
sārā niśhi jbale kat
dīp nibhe yāẏ
nijere por̤āẏ dhūp
gandh bilāẏ|
dīper kathā dhūper byathā|
smaraṇ karo kon abasre||