Ei kathaataai chhilem

এই কথাটাই ছিলেম
Work
Language

এই কথাটাই ছিলেম ভুলে--
মিলব আবার সবার সাথে     ফাল্গুনের এই ফুলে ফুলে॥
অশোক বনে আমার হিয়া    ওগো    নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন    যৌবনেরই কূলে কূলে
            ফাল্গুনের এই ফুলে ফুলে॥
            বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-রবির-বাণী-ভরা       আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে  ওগো    ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর      উঠবে আবার দুলে দুলে
            ফাল্গুনের এই ফুলে ফুলে॥

ei kathāṭāi chhilem bhule--
milab ābār sabār sāthe     phālguner ei phule phule||
aśhok bane āmār hiẏā    ogo    nūtan pātāẏ uṭhbe jiẏā,
buker mātan ṭuṭbe bām̐dhan    yaubanera̮i kūle kūle
            phālguner ei phule phule||
            bām̐śhite gān uṭhbe pūre
nabīn-rabir-bāṇī-bharā       ākāśhabīṇār sonār sure|
āmār maner sakal koṇe  ogo    bharbe gagan ālok-dhane,
kānnāhāsir banyāra̮i nīr      uṭhbe ābār dule dule
            phālguner ei phule phule||