এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো ।
এমনি ক'রে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো ।।
আমার এ ধুপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো ।।
যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার ।
অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন ক'রে আমার যত কালো ।।
এই করেছ ভাল
Work
Language
ei karechh bhālo, niṭhur he, niṭhur he, ei karechh bhālo |
emni ka're hṛdaẏe mor tībr dahan jbālo ||
āmār e dhup nā por̤āle gandh kichhui nāhi ḍhāle,
āmār e dīp nā jbālāle deẏ nā kichhui ālo ||
yakhan thāke achetne e chitt āmār
āghāt se ye paraśh tab, sei to puraskār |
andhakāre mohe lāje chokhe tomāẏ dekhi nā ye,
bajre tolo āgun ka're āmār yat kālo ||