এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।।
মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর
তমুল উল্লাসে ভরা প্রিয় শহর।।
সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলে না সময়
তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হৃদয়
এই একাকী জীবন ভাল লাগে না আমার
বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে।।
মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে
প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে।
হয়ত বদলে গেছ,হয়ে গেছ অচেনা তুমি
তবু তোমাকেই ফিরে পেতে চায় দূরের আমি।।
ei dūr parbāse tārāguni ākāśhe ākāśhe
kāṭe niḥsaṅg rātrigulo||
mājhe mājhe sbapner beśhe smṛtirā ese
āmāke kare yāẏ bar̤ beśhī elomelo||
mane par̤e yāẏ bandhuder āḍḍā mukhar prahar
tamul ullāse bharā priẏ śhahar||
sekhāne haẏat sabāi byast mele nā samaẏ
tabu sekhānei phire yete chāẏ pherārī hṛdaẏ
ei ekākī jīban bhāl lāge nā āmār
biṣhann diner śheṣhe biṣhann rāter śheṣhe||
mane par̤e yāẏ kakhno purno tomāke
pratiṭi kaṣhṭamākhā diner phām̐ke|
haẏat badle gechh,haẏe gechh achenā tumi
tabu tomākei phire pete chāẏ dūrer āmi||