এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে।
অবাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে।
সকাল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা,
নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে॥
সকাল বেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে,
সন্ধ্যাবেলা বাজায় বীণা কোন্ সুরে যে কেই বা জানে।
পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না হারা
বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে॥
এই বুঝি মোর
Work
Language
ei bujhi mor bhorer tārā el sām̐jher tārār beśhe|
abāk-chokhe oi cheẏe raẏ chiradiner hāsi hese|
sakāl belā pāi ni dekhā, pār̤i dil kakhan ekā,
nāmal ālok-sāgar-pāre andhakārer ghāṭe ese||
sakāl belā āmār hṛdaẏ bhariẏechhil pather gāne,
sandhyābelā bājāẏ bīṇā kon sure ye kei bā jāne|
parichaẏer raser dhārā kichhute ār haẏ nā hārā
bāre bāre natun kare chitt āmār bhulābe se||