এবেলা ডাক পড়েছে কোন্খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে।
সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুবসাঁতারে--
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো, মন জানে॥
এবেলা মন যেতে চায় কোন্খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে।
সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি,
সেখানে যে কথাটি হয় না বলা সে কথা রয় কানে গো, রয় কানে॥
ebelā ḍāk par̤echhe konkhāne
phāguner klānt kṣhaṇer śheṣh gāne|
sekhāne stabdh bīṇār tāre tāre surer khelā ḍubsām̐tāre--
sekhāne chokh mele yār pāi ne dekhā
tāhāre man jāne go, man jāne||
ebelā man yete chāẏ konkhāne
nirālāẏ lupt pather sandhāne|
sekhāne milanadiner bholā hāsi lukiẏe bājāẏ karuṇ bām̐śhi,
sekhāne ye kathāṭi haẏ nā balā se kathā raẏ kāne go, raẏ kāne||