এবার তো যৌবনের কাছে মেনেছ, হার মেনেছ?
'মেনেছি'।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
'জেনেছি'॥
আবরণকে বরণ করে ছিলে কাহার জীর্ণ ঘরে।
আপনাকে আজ বাহির করে এনেছ?
'এনেছি'॥
এবার আপন প্রাণের কাছে মেনেছ, হার মেনেছ?
'মেনেছি'।
মরণ মাঝে অমৃতকে জেনেছ?
'জেনেছি'।
লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
'হেনেছি'॥
ebār to yaubner kāchhe menechh, hār menechh?
'menechhi'|
āpan-mājhe nūtanke āj jenechh?
'jenechhi'||
ābaraṇke baraṇ kare chhile kāhār jīrṇ ghare|
āpnāke āj bāhir kare enechh?
'enechhi'||
ebār āpan prāṇer kāchhe menechh, hār menechh?
'menechhi'|
maraṇ mājhe amṛtke jenechh?
'jenechhi'|
lukiẏe tomār amarpurī dhulā-asur kare churi,
tāhāre āj maraṇ-āghāt henechh?
'henechhi'||