এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলেমেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল॥
রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ-বাঁচন-অবহেলা--
ও ভাই, সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল॥
বেজেছে ঢোল, বেজেছে ঢাক, ঘরে ঘরে পড়েছে ডাক,
এখন কাজকর্ম চুলোতে যাক-- কেজো লোক সব আয় রে ধেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল॥
রাজা প্রজা হবে জড়ো থাকবে না আর ছোটো বড়ো--
একই স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল॥
ebār yamer duẏor kholā peẏe chhuṭechhe sab chhelemeẏe|
haribol hari bol haribol||
rājy jur̤e mast khelā, maraṇ-bām̐chan-abhelā--
o bhāi, sabāi mile prāṇṭā dile sukh āchhe ki marār cheẏe|
haribol hari bol haribol||
bejechhe ḍhol, bejechhe ḍhāk, ghare ghare par̤echhe ḍāk,
ekhan kājakarm chulote yāk-- kejo lok sab āẏ re dheẏe|
haribol hari bol haribol||
rājā prajā habe jar̤o thākbe nā ār chhoṭo bar̤o--
eka̮i sroter mukhe bhāsbe sukhe baitarṇīr nadī beẏe|
haribol hari bol haribol||