এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
ফিরে দাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল॥
চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিনী প্রাণে দাও পেতে অঞ্চল।
যদি এই ছিল গো মনে,
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
তবে ভাঙা খেলার ঘরে নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে----
সেথা ধুলায় ধুলায় ছাড়াও হেলায় ছিন্ন ফুলের দল।
ebār ujār̤ kare lao he āmār yā-kichhu sambal|
phire dāo, phire chāo, phire chāo ogo chañchal||
chaitrarāter belāẏ nāhaẏ ek prahrer khelāẏ
āmār sbapanasbarūpinī prāṇe dāo pete añchal|
yadi ei chhil go mane,
yadi param diner smaraṇ ghuchāo charam ayatne,
tabe bhāṅā khelār ghare nāhaẏ dām̐r̤āo kṣhaṇek-tare----
sethā dhulāẏ dhulāẏ chhār̤āo helāẏ chhinn phuler dal|